জীবননগরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

আপলোড তারিখঃ 2023-12-28 ইং
জীবননগরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়ায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে তিনজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগরের সুটিয়া গ্রামে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। এসময় ফসলি জমির মাটি কাটার প্রমাণ পান তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮(৩) ও ৮৯(২) ধারায় জমির মালিক সুটিয়া গ্রামের আজিজুল হককে ১৫ হাজার টাকা, ট্রাক্টর চালক জাহিদুল হককে একই ধারায় ১০ হাজার টাকা এবং আতিয়ার রহমানকে একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, অবৈধভাবে জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম তিনজকে অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)