ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছী:
‘কিশোর-কিশোরীর অঙ্গীকার, বিপথগামী হবো না আর’ স্লোগানে দামুড়হুদার কুড়ুলগাছিতে কিশোর-কিশোরীদের নিয়ে সফট স্কিল উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এর আয়োজন করা হয়। কৈশোর কর্মসূচি সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা নেতৃত্ব কিশোর-কিশোরী ক্লাব ও ওয়েভ ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে ইউনিয়নের ১৮টি ক্লাবের কিশোর-কিশোরীরা অংশ নেয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, সাংবাদিক খালেকুজ্জামান ও ওয়েভ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর টিটো খান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহাবুবুর রহমান, মেন্টর জেসমিন খাতুন, সিরাজুম মনির, আসমা খাতুন, নাজমুল ইসলামসহ ৬০ জন কিশোর-কিশোরী।
