চুয়াডাঙ্গার হাতিকাটায় ব্যাটারিসহ দুই চোর আটক

আপলোড তারিখঃ 2017-08-24 ইং
চুয়াডাঙ্গার হাতিকাটায় ব্যাটারিসহ দুই চোর আটক ছবির ক্যাপশন:
আফজালুল হক: চুয়াডাঙ্গা আলোকদিয়া ইয়নিয়নের হাতিকাটা গ্রামে ব্যাটারিসহ দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহঃবার দুপুর সাড়ে ৩ টার এঘটনা ঘটে। আটকক্তৃরা হলেন, হাতিকাটা গ্রামের ইয়াসিনের বিশ্বাসের ছেলে রাশেদুল বিশ্বাস (২৮) ও একই এলাকার শুকুর আলীর মন্ডলের ছেলে এরশাদ (৩০)। জানা গেছে, গতকাল হাতিকাতায় একটি দোকান থেকে ৪টা বড় ব্যাটারি চুরি হয়। পরে দোকান মালিক সহ স্থানীয়রা রাশেদুল অ এরশাদকে সন্দেহ করে। পরে তাদের দু'জনের বাড়িতে গিয়ে দেখে যে ব্যাটারি আছে। পরে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দু'জনকে আটক করে থানাই নিয়ে আসে। এ বিষয়ে সদর থানার ইনচার্জ তোজাম্মেল হক বলেন, এ ঘটনাই এলাকাবাসী আটক করে থানায় খবর দিলে আমরা আটক করে থানায় নিয়ে আসি। এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নাই। অভিযোগ না করলে পুলিশ বাদি হয়ে মামলা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)