চুয়াডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2023-12-28 ইং
চুয়াডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা নির্বাচন অফিস ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিস। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা।

``

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান প্রমুখ। প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোট কেন্দ্রে করণীয় বর্জনীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)