আলমডাঙ্গার আসমানখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2023-12-28 ইং
আলমডাঙ্গার আসমানখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে আইএফআইসি ব্যাংকের আলমডাঙ্গা উপজেলার আসমানখালী উপশাখার উদ্যোগে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ব্যাংকের আসমানখালী উপশাখা কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী এমদাদুল হক।

তিনি বলেন, বিত্তশালীদের শীতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সকল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের আসমানখালী উপশাখার ইনচার্জ পলাশ আহমেদ, রিলেশন শিপ অফিসার সাব্বির আহমেদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিউলী খাতুন, সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম, ব্যবসায়ী আ. কাদের, নাসির উদ্দিন, জিনারুল ডা. এহেতাসেম পারভেজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)