চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন

আপলোড তারিখঃ 2023-12-28 ইং
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন থেকে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘণের দায়ে আরও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার সারাদিন জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান চালায় জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত। এসময় জরিমানা আদায়ের পাশাপাশি দেওয়ালে সাঁটানো পোস্টার অপসারণ ও অতিরিক্ত নির্বাচনী অফিস উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার একটি নির্বাচনী ক্যাম্পে খাবার রান্না করা, আলোকসজ্জা করা এবং আঠা দিয়ে পোস্টার লাগানো অবস্থায় পাওয়া যায়। এ জন্য ওই প্রার্থীর এজেন্টকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ঈগল প্রতীকের আরও দুটি ক্যাম্পে আলোকসজ্জা করার দায়ে আরও ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
এছাড়া আলমডাঙ্গা পৌর এলাকার মধ্যে গোবিন্দপুর ৭ নম্বর ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ক্যাম্প অপসারণ করা হয়। ঈগল প্রতীকের প্রার্থীর একই ওয়ার্ডে ৩টি নির্বাচনী ক্যাম্প থাকায় তা অপসারণ করা হয়। পৌর এলাকার মধ্যে এরশাদপুর ৬ নম্বর ওয়ার্ডে ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে বৈদ্যুতিক আলোকসজ্জা থাকায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গোবিন্দপুর ৭ নম্বর ওয়ার্ডে ফ্রিজ প্রতীক প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যাম্প থাকায় তাকেও ২ হাজার টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ক্যাম্প অপসারণ করা হয়। এ অভিযান চালান আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।

অপর দিকে, চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষ¥ীপুর গ্রামে স্কুলের প্রাচীরে নৌকা ও ঢেঁকি প্রতীকের পোস্টার সাটানোর অপরাধে উভয় প্রতীকের দুই সমর্থককে প্রত্যেকের ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন।
একই উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে নৌকা প্রতীকের একাধিক নির্বাচনী ক্যাম্প এবং ঢেঁকি ও ট্রাক প্রতীকের একাধিক নির্বাচনী ক্যাম্প থাকায় তা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এছাড়াও পারকৃষ্ণপুরে ঢেঁকি প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা, একাধিক নির্বাচনী ক্যাম্প ও চা-বিস্কুট পরিবেশেনের দায়ে এক সমর্থককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে একটি মাইক্রোবাসে ঢেঁকি মার্কার সাঁটানো পোস্টার অপসারণ করা হয় এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। একই ইউনিয়নে নৌকার নির্বাচনী ক্যাম্পের মাপ নির্ধারিত মাপের অধিক হওয়ায় নৌকার একজন কর্মীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অর্থদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)