আন্দুলবাড়ীয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন মাবিয়া আজগার

আপলোড তারিখঃ 2023-12-27 ইং
আন্দুলবাড়ীয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন মাবিয়া আজগার ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়িয়া:
জীবননগর উপজেলা আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন মাবিয়া আজগার টগর। মাবিয়া আজগার টগর দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার প্রার্থী ও আসটির বর্তমান সংসদ সদস্য আলী আগজার টগরের স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও পাড়া মহল্লায় এ প্রচারণা চালান তিনি।
এসময় মাবিয়া আজগার টগরের সঙ্গে ছিলেন, বড় বোন গিনি, ছোট বোন ইতি, ভাবী নার্গিস আক্তার (শিক্ষক), হেলেন আক্তার, পপি খাতুন, শাহানারা, বেবী, জাহিদুল ইসলাম ডালিম, আব্দুল জলিল, রাশেদুল ইসলাম খান টুটুল, আজাদ, নাসিমসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)