স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-25 ইং
স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) দিলীপ কুমার আগরওয়ালার এক কর্মীর বাড়িতে হামলার ঘটনায় রতন আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে হাটবোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন আলী উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটুভাঙা গ্রামের বাবলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করেন আমীর আলী ও তার ছেলে লিটন আলী। গত রোববার রাতে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা ১৫-২০টি মোটরসাইকেল শোডাউন নিয়ে মিছিল করে। ওই মিছিলে থাকা লোকজন লিটনের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। তার বাড়িতে থাকা আলমসাধু গাড়ি ভেঙে ক্ষয়ক্ষতি করে। এই ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। গত রোবাবর রাতেই লিটন আলী বাদী হয়ে জিনারুল বিশ্বাসসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় গতকাল সোমবার বেলা ১১টায় রতন আলী নামের নৌকার এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, লিটন আলী নামের এক যুবক বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এজাহার নামীয় আসামি রতন আলী নামের নৌকার এক কর্মীকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)