ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল আযহা-২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেলে ৩জন না ওঠা, আতশবাজি, উচ্চ শব্দে মাইক না বাজানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করণে আলোচনা হয়। সাথে সাথে কোরবানির পর ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে পৌর মেয়র এবং নিজ নিজ স্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান করেন জেলা প্রশাসক। এ ছাড়া কোরবানিকৃত পশুর চামড়া পাচার না করার ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’কে নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন, স্থানীয় সরকারের উপ পরিচালক আনজুমান আরা, পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-চুয়াডাঙ্গা’র উপ-পরিচালক আব্দুস সালাম, জেল সুপার নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, সামাজিক/রাজনৈতিক ব্যক্তিত্বরা।
