হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা

আপলোড তারিখঃ 2023-12-25 ইং
হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হাসাদাহ ইউনিয়ন পরিষদের পেছনে স্কুলমাঠে এ আয়োজন করা হয়। স্কুলের সভাপতি রেজাউল হক ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ইছাবুল ইসলাম লিটন।

বিশেষ অতিথির বক্তব্য দেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দীন জালাল, জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল আলম নান্নু, হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য জুম্মাত আলী মন্ডল, হাসাদাহ ইউপি সদস্য সোহেল রানা শ্যামল, হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ফরিদুল ইসলাম, মিলন, শরিফুল ইসলাম, আব্দুল আলিম, শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন শারমিন সুলতানা, শাবিনা খাতুন, লাইলা খাতুন, রুমানা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)