জীবননগর সীমান্ত ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2023-12-25 ইং
জীবননগর সীমান্ত ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হতদরিদ্র ৩৩৩ জন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএরও) হাসিনা মমতাজ। এসময় উপস্থিত ছিলেন পিআইও অফিসার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সীমান্ত ইউপি সচিব শাহীন মোল্লা বাবুসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)