গাংনী অফিস: বানভাসী মানুষের জন্য গাংনী উপজেলা ছাত্রলীগের ত্রাণ সংগ্রহ শুরু হয়েছে। ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে গাংনী মহিলা কলেজের ছাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জামা-কাপরসহ নগদ অর্থ ছাত্রলীগের হাতে তুলে দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহিলা কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ ও বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়। ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী ও মনোয়ার হোসেন এবং ত্রাণ সংগ্রহকারী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল অনিক। অন্যদিকে ত্রাণ সংগ্রহে যারা ছাত্রীদের মাঝে উৎসাহ উদ্দিপনা দিয়ে এ নগদ অর্থ ও জামা-কাপর কলেজ পযন্ত নিয়ে এসেছেন, তারা হলেন শারমিন আক্তার ইতি ও রুবানা।
