শৈলকুপায় জেল-জরিমানার ভয় দেখিয়ে প্রতারণা

আপলোড তারিখঃ 2023-12-25 ইং
শৈলকুপায় জেল-জরিমানার ভয় দেখিয়ে প্রতারণা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় এসিল্যান্ড পরিচয় দিয়ে জেল-জরিমানার ভয় দেখিয়ে চাঁদাবাজী করছে একটি প্রতারক চক্র। ইতিমধ্যে শৈলকুপার শেখপাড়া বাজারের মিষ্টি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র কুণ্ডু ভীত হয়ে ১০ হাজার ২ শ টাকা খুইয়েছেন। এমন আরও অনেক ব্যবসায়ীকে জেলা-জরিমানার ভয় দেখিয়ে চাঁদাবাজী করছে চক্রটি।

মিস্টি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র গতকাল রোববার বিকেলে জানান, শেখপাড়ার কয়েকজন দোকানীকে ০১৮১৮৫০৪২৪৩ এবং ০১৫৩০১৪২২৭১ নম্বরের মুঠোফোন থেকে কল দিয়ে নিজেকে এসিল্যান্ড পরিচয়ে দেয়। তারা টাকা না দিলে জেল-জরিমানা করার ভয় দেখায়। উপায় না পেয়ে তিনি ১০ হাজার ২ শ টাকা নগদ’র মাধ্যমে দিয়ে দেন। তিনি বলেন, ‘পরে আমি জানতে পারি তারা প্রতারক চক্রের সদস্য।’

এ বিষয়ে শৈলকুপার এসিল্যান্ড মো. বনি আমিন বলেন, ‘ইউএনও এবং এসিল্যান্ড পরিচয়ে একটি প্রতারক চক্র এমন কাজ করছে বলে জেনেছি। এর আগে আমরা শৈলকুপা উপজেলাজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। তবুও মানুষ বোকার মতো এসব ফাঁদে পা দিচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)