দামুড়হুদায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা

আপলোড তারিখঃ 2023-12-24 ইং
দামুড়হুদায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। গতকাল শনিবার দর্শনা শহরে বিভিন্ন স্থানে প্রার্থীরা সভা-সমাবেশ ও মিছিল করেছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগরের পক্ষে দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু দর্শনা জয়নগর গ্রামে সমাবেশ করেছেন। এসময় আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দর্শনা শহরে জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফের নেতৃত্বে গোলপ ফুলের পক্ষে মিছিল হয়েছে। এছাড়া দর্শনা ও জীবননগর এলাকায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার মাহমুদ লণ্টু তাঁর ঢেঁকি মার্কার পক্ষে ভোট চেয়ে সভা-সমাবেশ করেছেন। এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর (নৌকা), জাসদ (ইনু) মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ ইয়াসিন মোল্লা (মশাল), জাকের পার্টির মনোনীত আব্দুল লতিফ খান (গোলাপ ফুল) ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিউপিলস পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী (আম) প্রতীকে ভোট করছেন। এছাড়া তিনজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীকে এ আসন থেকে ভোট যুদ্ধে নেমেছেন।

এরা হলেন- দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য আবু হাশেম রেজা (ট্রাক মার্কা), বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু (ঢেঁকি), দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম (ঈগল) পাখি মার্কায় ভোট প্রার্থনা করছেন।

এসব প্রার্থীরা বাড়ি বাড়ি, চায়ের দোকানে, শহর ও গ্রামের পথে পথে ভোট চেয়েছেন সাধারণ ভোটারদের কাছে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার কথা শোনা যায়নি। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার কাছে জানতে চাইলে তিনি বলেন, দামুড়হুদা উপজেলার কোথাও বিশৃঙ্খলার হয়নি। কোনো প্রার্থী বা তাদের সমর্থকদের জরিমানা করা হয়নি। এ উপজেলায় দুটি টহল দল ছিল। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতের সাদ্দাত হোসেন ও সজল কুমার দাস। তারা তিনজন করে পুলিশ নিয়ে পৃথক পৃথক এ টহল কাজ পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)