জীবননগর উপজেলা বিএনপি নেতা ময়েনসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-24 ইং
জীবননগর উপজেলা বিএনপি নেতা ময়েনসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় শুক্রবার সন্ধ্যায় ময়েনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জানতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, শুক্রবার সন্ধ্যার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ময়েনকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। তাকে রাতে জীবননগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে নাশকতা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি ময়েন উদ্দিন ওরফে ময়েন গ্রেপ্তার করা হয়। তাঁকে ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974; Zrmn 3/4/6 The Explosive Substances Act ১৯০৮; মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে গত শুক্রবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেনকে (৬২) আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা সদৃশ বস্তু এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ৫টি বাঁশের লাঠি, ২টি লোহার রড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)