হরিণাকুণ্ডু ও শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারে ইসির নির্দেশনা

আপলোড তারিখঃ 2023-12-24 ইং
হরিণাকুণ্ডু ও শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারে ইসির নির্দেশনা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহারকৃত ওসিরা হলেন- জেলার শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল ও হরিণাকুণ্ডু থানার ওসি মাহবুবুর রহমান। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও পুলিশ সুপারের প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই থানার ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

দুই ওসিকে প্রত্যাহার করে তাদের জায়গায় উপযুক্ত কর্মকর্তাদের পদায়ন করার জন্য গতকাল শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দিয়েছে ইসি। অশোক কুমার দেবনাথ আরও বলেন, শৈলকুপা ও হরিণাকুণ্ডুু থানার ওসিদের বিরুদ্ধে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, গত একমাস আগে হরিণাকুণ্ডুু থানায় ওসি মাহবুব ও দুই মাস আগে শৈলকুপা থানায় ঠাকুর দাস মন্ডল ওসি হিসেবে যোগদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)