আলমডাঙ্গায় ‘নৌকা’ প্রার্থীর পক্ষে জাসদ নেতার পথসভা

আপলোড তারিখঃ 2023-12-24 ইং
আলমডাঙ্গায় ‘নৌকা’ প্রার্থীর পক্ষে জাসদ নেতার পথসভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে একটি মিছিল বের করেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। পরে মিছিলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে গোবিন্দপুর গ্রাম থেকে শহরের স্বাধীনতা স্তম্ভ মোড় পর্যন্ত পথসভা করে।

পথসভায় এম সবেদ আলী বলেন, ‘আমরা জোটের সাথে আছি। বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার। দলের সিদ্ধান্ত মোতাবেক নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দারের পক্ষে আমিসহ নেতা-কর্মীরা কাজ করবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে ও মানুষের উন্নয়ন হয়।’ এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, লিয়াকত আলী, আব্দুর রশিদ, আক্তার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)