চুয়াডাঙ্গায় জনি স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-12-24 ইং
চুয়াডাঙ্গায় জনি স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জনি স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা একাডেমি হাইস্কুলের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের সাবেক খেলোয়াড় রোকনুজ্জামান রোকন ও জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এএসআই আশরাফ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র নির্বাহী সদস্য শেখ রাসেল। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চুয়াডাঙ্গা ও ভেড়ামারা দল মুখোমুখি হয়। উদ্বোধনী ম্যাচে রোজ ও মেহেদী জুটি ২-১ সেটে আমান-আকাশ জুটিকে পরাজিত করে শুভ সূচনা করে। দুদিন ব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ আজ রোববার রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পালন করেন শিমুল, নিশান, পুলক, শাহিন, মানিক, ফয়সাল, জুয়েল ও জিপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)