আলমডাঙ্গায় সাধুসঙ্গ ও বস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2023-12-22 ইং
আলমডাঙ্গায় সাধুসঙ্গ ও বস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের কেদারনগরে ফকির আবুল শাহ-এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শুভ সাধুসঙ্গ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ৭ ও ৮ পৌষ (শুক্র ও শনিবার) কেদারনগর বাউল আশ্রমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সুরুত আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল।

শিমুল ও পলাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেলগাছি ইউপি সদস্য রবিউল ইসলাম, লাল্টু আলী, রায়হান আলী, সাবেক মেম্বার বিপ্লব হোসেন, আইনাল হক, আলীম উদ্দীন, কেদারনগর বাউল আশ্রমের প্রধান খাদেম ফকির মজিবর শাহ ও গদিনিশি ফকির আমজাদ শাহ। সাবেক মেম্বার সুফিয়া খাতুন ও সকল ভক্তবৃন্দের আয়োজনে সাধু খেদমতে আলী হক, রাহেন, কলম, খেদের, আব্বাস, আশাদুল, মহাসিন, আলী হোসেন, কামাল, বিমল, বাবুল, আনারুল, রশিদ প্রমুখ ছিলেন। আজ অনুষ্ঠানের শেষ দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)