ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজ নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হিজলগাড়ী বাজারে গণসংযোগ ও সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন। তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যারা দেশের সম্পদ পাচার করেছে, জনগণের অধিকার হরণ করেছে, তাদের বর্জন করতে হবে। তিনি গোলাপ ফুল মার্কায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় তার সাথে চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
