ঝিনাইদহে নৌকার হামলায় স্বতন্ত্র প্রার্থীর পাঁচ সমর্থক আহত

আপলোড তারিখঃ 2023-12-22 ইং
ঝিনাইদহে নৌকার হামলায় স্বতন্ত্র প্রার্থীর পাঁচ সমর্থক আহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় নৌকা সমর্থকদের হামলায় ঈগল প্রতীকের চার সমর্থক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজারের একটি দোকানে বসে থাকার সময় এই হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন- পুটিয়া গ্রামের রজন মন্ডলের ছেলে আকাশ, ঘোড়ামারা গ্রামের আকিজ লস্কর, একই গ্রামের শুকুর লস্কার, পানামি গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে রজব ও বাজিতপুর গ্রামের খয়বার শেখের ছেলে আব্বাস শেখ।

আহত রজব আলী জানান, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় স্থানীয় কাজল চেয়ারম্যানের  লোক হিসেবে পরিচিত মিরাজ মন্ডল, পিকুল ও জাহিদ তাদের ওপর হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর একাধিক সমর্থক আহত হলেও পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম ছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, খবর পেয়ে তিনি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন ঘটনাটি তেমন গুরুতর ছিল না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)