আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষ; কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2023-12-22 ইং
আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষ; কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফত হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আন্দুলবাড়ীয়ার হারদা মাঠপাড়ার নুড়িতলা মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরও তিন যাত্রী জখম হন। নিহত আরাফাত আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রীপাড়া রাজমিস্ত্রী হাবিল উদ্দীনের একমাত্র ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মমিনুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), সানোয়ার হোসেনের ছেলে সুমন আলী (২৩) ও ছোট হারদা মাঠপাড়ার ওমর আলীর ছেলে নাসিম হোসেন (২৩)।

জানাগেছে, গতকাল দুপুরে জাহাঙ্গীর আলম, সুমন আলী ও নাসিম হোসেন একটি মোটরসাইকেলে নুড়িতলা মাঠে পৌঁছালে আরাফাতের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে চারজনই গুরুতর জখম হয়। স্থানীয়রা আরাফতকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলম, সুমন আলী ও নাসিম হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে নাসিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাড়ি পাঠানো হয়, তবে জখম গুরুতর হওয়ায় জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিবর্শন করে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুজ্জামান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)