মেহেরপুরের বলিয়ারপুরে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-12-22 ইং
মেহেরপুরের বলিয়ারপুরে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, বারাদী:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলিয়ারপুর গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এর উদ্বোধন করা হয়।
পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টার, ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি তৌহিদুল ইসলাম লাড্ডু মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুর্য বিশ্বাস, ইউপি সদস্য আনারুল ইসলাম, বেল্টু মেম্বার, পিরোরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনসুর আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)