মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-12-22 ইং
মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ দুজন আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:
অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় মুজিবনগরের সোনাপুর বাজার থেকে এক নারীসহ দুজনকে আটক করেছে বিজিবি।

গত বুধবার দিবাগত রাতে মুজিবননগর উপজেলার সোনাপুর বাজারের বিজিবি টহলদল তাদের আটক করে। আটককৃতরা হলেন- মুজিবনগর মাঝেরপাড়ার আইয়ুব আলীর ছেলে এনামুল হক (২৫) ও কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতোলী গ্রামের ছালামতের মেয়ে উম্মে কুলসুম (৩৩)। গতকালই আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবি।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত বলেন, বিজিবি কর্তৃক আটককৃত দুই বাংলাদেশি নাগরীকের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টায় মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)