গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত ১০

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত ১০ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে এসবি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এসবি পরিবহন চেংগাড়া বাজারের অদূরে কালভার্টের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় বাস ও ভ্যানটি খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালক ও বাসের যাত্রীসহ ১১ জন আহত হয়। পরে স্থানীয়দের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীরা তাৎক্ষণিক চিকিৎসাধ নেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)