জীবননগরে মহান বিজয় দিবস উপলক্ষে আ.লীগের বিজয় র‌্যালি

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
জীবননগরে মহান বিজয় দিবস উপলক্ষে আ.লীগের বিজয় র‌্যালি ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জীবননগর উপজেলা আওয়ামী লীগ এ র‌্যালি বের করে। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি জীবননগর বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়, উপজেলা পরিষদ গেট পর্যন্ত ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বিজয় র‌্যালিটির নেতৃত্ব দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য কোহিনুর বেগম, মহিলা নেত্রী নাসরিন আক্তারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)