জীবননগরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
জীবননগরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মিণ্টু মণ্ডল (৫০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিণ্টু মণ্ডল একই উপজেলার ধোপাখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কালা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহমূলকভাবে মিণ্টু মণ্ডলকে আটক করা হলে তার নিকট থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)