ড্রাগন ফল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
ড্রাগন ফল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ক্ষতিকর হরমন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধি নিয়ে অপপ্রচার করায় ধস নেমেছে ড্রাগন ব্যবসায়। ঝিনাইদহের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন প্রচারণায় পথে বসেছেন। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছে না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ড্রাগন ব্যবসায়ী ও চাষিরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। এসময় গৌরিনাথপুর বাজারের ড্রাগন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম রিয়াল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতিও ক্ষতি হচ্ছে। ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এই অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এই অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)