শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাক চাপায় রণি (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। পেশায় কৃষক রণি শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, গতকাল সন্ধ্যার দিকে রণি মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় রণির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তার মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে পড়ে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। তবে ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)