দর্শনায় পুলিশের অভিযানে ৫ শ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
দর্শনায় পুলিশের অভিযানে ৫ শ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হিরোন মিয়া (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দর্শনার আকন্দবাড়ীয়া নতুনপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হিরোন মিয়া দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই তারেক হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ আকন্দবাড়য়ীয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আকন্দবাড়ীয়া গ্রামের নতুনপাড়া এলাকা থেকে হিরোন মিয়াকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করলে পাঁচশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। এসময় হিরোনের সঙ্গে থাকা অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। আটক ও পালাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)