চুয়াডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক আব্দুল লতিফের ইন্তেকাল, দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2023-12-21 ইং
চুয়াডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক আব্দুল লতিফের ইন্তেকাল, দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার পাড়ার নিজ বাড়িতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. আব্দুল লতিফ বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বাদ এশা চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদে ডা. আব্দুল লতিফের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, ডা. আবদুল লতিফ হৃদরোগেসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার আগেই নিজ বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। চিকিৎসক আব্দুল লতিফ চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ার মৃত সালাউদ্দিনের ছেলে। বিএমএ চুয়াডাঙ্গা জেলার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, ডা. আব্দুল লতিফের মৃত্যুতে বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখা শোকাহত। তার পরোলক গমনে গভীর শোকাহত চুয়াডাঙ্গা চিকিৎসক সমাজ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
উল্লেখ্য, ডা. আব্দুল লতিফের পৈতৃক বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর এলাকায়। সর্বশেষ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে থেকে ২০১৫ সালে অবসরে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)