চুয়াডাঙ্গায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-12-20 ইং
চুয়াডাঙ্গায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে হারিয়ে কুষ্টিয়া জেলা দল জয়লাভ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এ চুয়াডাঙ্গা ভেন্যুর খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ এস এম মনোয়ার আলী মনু। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, মমিন খান, শফিকুল ইসলাম মালেক, শিমুল,রাশেদুল ইসলাম, আব্দুল কাদির, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে টসে জয়লাভ করে ঝিনাইদহ জেলা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ঝিনাইদহ জেলা দল ১৩৮ রাম সংগ্রহ করে। জবাবে কুষ্টিয়া জেলা দল ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৩ উইকেটের জয় নিয়ে কুষ্টিয়া জেলা দল শুভ সূচনা করে। গতকালের খেলাটি পরিচালনা করেন টুটুল মোল্লা মাহফুজ মামুন ও ইমরান হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)