মেহেরপুরে ফুল বিক্রেতাকে বিচারকের মারধর, প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
মেহেরপুরে ফুল বিক্রেতাকে বিচারকের মারধর, প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সানাউল্লাহ কতৃক ফুল ব্যবসায়ী টুটুল হোসেনকে মারধর করার প্রতিবাদে এক ঘন্টার কর্মবিরতি পালন করছে ব্যবসায়ীরা। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিচারককে অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান বক্তারা। মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বিচারকের অপসারণ ও শাস্তির ব্যবস্থা করা না হলে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবেন। একজন বিচারক হয়ে সাধারণ ব্যবসায়ীকে এভাবে পিটিয়ে আহত করার নজির দেশের কোথাও আছে বলে আমার জানা নেই। অন্যায়ভাবে ফুল ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। তারই প্রতিবাদে এ কর্মসূচী। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে বড়বজারের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টুটুলকে তুলে নিয়ে যায় পুলিশের একটি দল। জজ কোর্টে নিয়ে গিয়ে মারধরও করা হয়। পরে কোট এলাকা থেকে তাকে উদ্ধার করে মেহেরপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করে ব্যবসায়ীরা। বর্তমানে টুটুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্ধ্যায় ওই বিচারক ফুল ব্যবসায়ীকে দেখতে গেলে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)