জীবননগরে ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-12-19 ইং
জীবননগরে ফেনসিডিল ও গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটা এবং রাত সাড়ে ৮টার দিকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন- জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মো. আজিমুল হকের ছেলে মো. রাজা মিয়া (২৫) ও গয়েশপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো. মিজানুর রহমান (৪০)। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা মানিকপুর গ্রামের বটতলা থেকে মো. রাজা মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা গয়েশপুর থেকে মো. মিজানুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, মাদকসহ আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)