দামুড়হুদার আরামডাঙ্গায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2023-12-19 ইং
দামুড়হুদার আরামডাঙ্গায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গায় ভৈরব নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনজুরা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আনজুরা খাতুন আরামডাঙ্গা গ্রামের আবুল কাসেমের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আবুল কাসেমের স্ত্রী আনজুরা খাতুন প্রতিদিনের ন্যায় ভৈরব নদে গোসল করতে যান। গতকাল গোসল করতে গিয়ে পা পিছলে ভৈরব নদে পড়ে আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল মাগরিব নামাজের পর জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)