মহেশপুরে পাওয়ারট্রিলারের চাপায় চালক নিহত

আপলোড তারিখঃ 2023-12-19 ইং
মহেশপুরে পাওয়ারট্রিলারের চাপায় চালক নিহত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে নিজের পাওয়ারট্রিলারের চাপায় চালক ওহিদুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। ওহিদুল ইসলাম একই গ্রামের হজ্জো মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রলিতে জৈব সার বোঝাই করে মাঠে নিয়ে যাচ্ছিলেন ওহিদুল। পাওয়ারট্রিলার পাতিবিলা মাঠে পৌঁছালে হাইড্রোলিক ওয়েল-সেল নষ্ট হয়ে যায়। পরে তিনি সার বোঝাই পাওয়ারট্রিলার ঠিক করতে গেলে গাড়ির নিচে চাপা পড়েন। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)