চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2023-12-19 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় (বালক ও বালিকা) মোট ৮টি দল অংশগ্রহণ করে। গতকাল সোমবার বালিকাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে চুয়াডাঙ্গা সদর থানা ৩৫-১২ পয়েন্টে আলমডাঙ্গা থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বালক গ্রুপে দামুড়হুদা মডেল থানা ২৭-০৯ পয়েন্টে চুয়াডাঙ্গা থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, বিশিষ্ট সমাজসেবী ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, জেলা ক্রীড়া কর্মকর্তা আমান উল্লাহ আহমেদ, জেলা লাইব্রেরিয়ানব মাসুদ রানা ও চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাচ উদ্দিন সুজন।

পুলিশ সুপার বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ। কাবাডি মানুষকে একত্রিত করার এবং মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যরে বোধ জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। শারীরিক ও মানসিক ভারসাম্য প্রতিষ্ঠায় কাবাডি খেলার অনবদ্য ভূমিকা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় খেলাটি দেশের গণ্ডি পেরিয়ে  আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের পতাকা উত্তোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চুয়াডাঙ্গার যুব সমাজকে কাবাডি খেলার সাথে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)