ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-12-19 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় প্রধান অতিথি থেকে ভাংবাড়ীয়া বাজারে এ অফিসের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দার। ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, নাহিদ হাসনাত সোহাগ, আওয়ামী লীগ নেতা কাবের আলী, ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, শাহিবুল ইসলাম, বিল্লাল হোসেন ও আসমো তুল্লাহ। প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক মোল্লার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আলী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জোহা সজল, খায়রুল, ইসলাম, মুস্তাক আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)