জীবননগরে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-12-17 ইং
জীবননগরে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:
জীবননগরে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাতটায় মেসার্স চৌধুরী রাইস মিলের আয়োজনে জীবননগর পোস্ট অফিসপাড়ায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গ্রুপভিত্তিক মোট ছয়টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ২-০ সেটে এসএফ টাইগারস-কে পরাজিত করে একে কিংস চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কাদির সুমনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুস সালাম, দৈনিক সময়ের সমীকরণ-এর ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, চৌধুরী রাইস মিলের মোমিনুর রহমান ও আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন দল একে কিংসের খেলোয়াড় আলামিন হোসেন, কৌশিক, রানার্সআপ দল এসএফ টাইগারস’র খেলোয়াড় ফাহিম, সাইমসহ প্রত্যেক দলের খেলোয়াড়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)