শৈলকুপা আগুনে পুড়ে তিনটি গরুসহ কৃষক দগ্ধ

আপলোড তারিখঃ 2023-12-17 ইং
শৈলকুপা আগুনে পুড়ে তিনটি গরুসহ কৃষক দগ্ধ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপা আগুনে দুই কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর আগুনে পুড়ে দগ্ধ হয়েছে তিনটি গরু। এর মধ্যে মারা গেছে একটি। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গ্রামের কৃষক কুদ্দুস শেখের গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা তার ভাই নিউটন শেখের গোয়ালেও ছড়িয়ে পড়ে। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে মারা যায় কৃষক কুদ্দুস শেখের একটি গরু। পুড়ে দগ্ধ হয় আরও দুটি গরু। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন কৃষক কুদ্দুস। তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আগুনে ওই দুই কৃষকের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)