দেশে ফিরল সিঙ্গাপুর প্রবাসী শরীফ আহসানের লাশ, আজ দাফন

আপলোড তারিখঃ 2023-12-16 ইং
দেশে ফিরল সিঙ্গাপুর প্রবাসী শরীফ আহসানের লাশ, আজ দাফন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শেখপাড়ার আহসান হাবীবের বড় ছেলে মো. শরীফ আহসান (৩৬) সিঙ্গাপুরে প্রবাস যাপনকালে গত সোমবার ইন্তেকাল করেন। মৃত্যুর চারদিন পর গতকাল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শরীফ আহসানের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়।

গত সোমবার বাংলাদেশের সময় সকাল ৬টায় সিঙ্গাপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আজ শনিবার আসর নামাজের পর চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সড়কের জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে একই কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমের চাচা তৌহিদ হোসেন।

উল্লেখ্য, তিন বছর পূর্বে কর্মসূত্রে সিঙ্গাপুরে যান শরীফ আহসান। গত সোমবার ১১ নভেম্বর সকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধোয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শরীফ আহসান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি মোহাম্মদ শাহ্জাহানের ভ্রাতা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)