পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বিপুলকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2023-12-16 ইং
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বিপুলকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চুয়াডাঙ্গার কৃতী সন্তান মির্জা সায়েম মাহমুদ বিপুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জুভেন্টাস ক্লাব।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি মিলন শাহ, সদস্য এজাজ, মনির, কল্লোল, শরীফ, সাবেক ক্রিকেটার জাকেদ, শাহিন রাব্বি, মানিক, জাহাঙ্গীর আলম, অ্যাড. বেলটু, খেলোয়াড় অপু, উৎস, ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষুদে ক্রিকেটারগণ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে জুভেন্টাস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথী সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চুয়াডাঙ্গার কৃতি সন্তান মির্জা সায়েম মাহমুদ বিপুলকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথী মির্জা সায়েম মাহমুদ বিপুল স্মৃতি চারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে তার শৈশব জীবন, ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়ী জীবনের বিভিন্ন স্মৃতি কথা তুলে ধরে উপস্থিত ক্ষুদে ক্রিকেটারদের অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, খেলাধুলা যাই করো না কেন? পড়া-লেখাটাকে ভালোভাবে ধরে রাখতে হবে। কারণ সবাই জাতীয় টিমে জায়গা পাবে না। তবে জাতীয় মানের মানুষ হতে হলে লেখা-পড়াটাকে গুরুত্বসহকারে নিতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জুভেন্টাস ক্লাবের সাধারণ সম্পাদক বিসিবি ক্রিকেট কোচ খন্দকার জিহাদি জুলফিকার টুটুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)