জীবননগর উপজেলা বালাইনাশক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2023-12-15 ইং
জীবননগর উপজেলা বালাইনাশক কমিটি গঠন ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগর উপজেলা বালাইনাশক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জীবননগর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রবীণ ব্যবসায়ী তবিবুর মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, সমবায় অফিসার নুর আলম ও দামুড়হুদা উপজেলা বালাইনাশক সমিতির সভাপতি মিনহাজ উদ্দীন।

জীবননগর উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় আর বক্তব্য দেন আবু সাঈদ বাবুল, সালাউদ্দীন কবির, আহসান হাবিব বকুল, আকিমুল ইসলাম প্রমুখ। পরে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বিবি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আহসান হাবিব বকুল আহ্বায়ক ও জীবননগর হাসপাতাল রোডের রোহান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আকিমুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রাজেদুল ইসলাম, ফরজ আলী, অনিক বিশ্বাস, প্রিন্স, আলী হোসেন, গোলাম মোত্তাদির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)