দামুড়হুদায় ৫১ পিস ইয়াবাসহ একজন আটক

আপলোড তারিখঃ 2023-12-15 ইং
দামুড়হুদায় ৫১ পিস ইয়াবাসহ একজন আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদ:
দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার জাহাজপোতা ব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে থেকে শহিদুলকে আটক করা হয়। তিনি উপজেলার কুতুবপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নেতৃত্বে এসআই মশিউর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাজপোতা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামির বিরুদ্ধে গতকালই দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)