চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আলমডাঙ্গার খাসকররা :ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আলমডাঙ্গার খাসকররা :ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ অফিস: চুয়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, সিনিয়র শিক্ষক গোলজার হোসেন, আব্দুর জব্বার ও সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টু, সেক্রেটারি এমএসজেড আলম সুমন, প্রচার সম্পাদক ইকরামুল হক। এসময় জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন, সবাইকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ফেল করলে কোন ছাত্রছাত্রীদেরকে উত্তীর্ণ করা হবে না। এছাড়াও তিনি বলেন, এখন ছেলেমেয়েরা বিভিন্ন কাজে লিপ্ত থাকে। স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা লেখাপড়া করার নামে ক্লাস ফাঁকি দিকে পার্কগুলোতে ঘুরতে দেখা যায়। এছাড়াও যুবকরা এখন বিভিন্ন মাদকদ্রব্যের নেশায় জড়িয়ে পড়েছে। এজন্য সকলেই নেশাদ্রব্য ও সমাজের বাল্যবিবাহকে প্রতিরোধ করতে হবে। এদিকে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বৃক্ষ রোপন খাসকররা ম্যাধমিক বিদ্যালয়, খাসকররা বাজারের ডাকঘার ও রাস্তা পরিদর্শন, খাসকররা ভূমি অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, আইলহাস ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজেল উদ্দীন, জেলা প্রশাসকের সিএ মাহাতাব উদ্দীন, ভূমি অফিস কর্মকর্তা রেজাউল ইসলাম, কাজী রোকন, ফারুক আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)