হিজলগাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
হিজলগাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার দর্শনা-হিজলগাড়ী সড়কের দোস্ত তালতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক রহমুতল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে দ্রুতগতিতে দর্শনার দিক থেকে হিজলগাড়ী অভিমুখে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের মৃত বারেক হালদারের ছেলে ইসলাম হাওলাদার (৩৫)। তার পিছনে বসা ছিল একই এলাকার মৃত হারুনের ছেলে অন্তর (২৫) ও আজমপুর গ্রামের সুকুমার আলীর ছেলে লিটন (২৮)। তারা হিজলগাড়ী-দর্শনা সড়কের দোস্ত বাজার সংলগ্ন তালতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক কুন্দিপুর গ্রামের মৃত সলিম শেখের ছেলে রহমুতল্লাহ (৬৫) নিহত হন।

এসময় আহতদের তাদের উদ্ধার করে দর্শনা মা ও শিশু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে হিজলগাড়ী ক্যাম্প ও দর্শনা থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে দর্শনা থানা সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)