দর্শনার বোয়ালিয়ায় নারীর হয়রানি থেকে রেহাই পেতে গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
দর্শনার বোয়ালিয়ায় নারীর হয়রানি থেকে রেহাই পেতে গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হিজলগাড়ী:
দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এক নারীর মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় আখ সেন্টারে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দর্শনা থানার নবগঠিত নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে মোছা. সাগরিকা খাতুন পান থেকে চুন খসলেই গ্রামের সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেন। ইতিপূর্বে সাগরিকার মিথ্যা মামলার শিকার হয়েছেন তার ২ স্বামী ও গ্রামের একাধিক মানুষ। তাদের নামে মামলা ও অভিযোগ দায়ের করে অর্থ আদায় করেছেন তিনি।

এসব ঘটনায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাকে নিয়ে সালিশ বৈঠক করলে আরও ক্ষিপ্ত হন সাগরিকা। এরপর থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নামে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করতে থাকেন তিনি। সাগরিকার মিথ্যা মামলা ও অভিযোগে হয়রানির শিকার গ্রামবাসী গত রোববার চুয়াডাঙ্গার জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর গণস্বাক্ষরসহ তার মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানান। গতকাল তারই ধারাবাহিকতায় গ্রামবাসী স্থানীয় আখ সেন্টারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বোয়ালিয়া গ্রামের প্রবীণ শিক্ষক আক্কাস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সাহাবুদ্দিন ওদুদ, আওয়ামী লীগে নেতা টোকন মোল্লা, রবউল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)