ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। গতকাল মঙ্গলবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মান্নান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান, ডিলার মেসার্স মাইমুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মামুন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৪ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল মিলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)