হত্যা মামলায় উচ্চ আদালতের ভুয়া জামিননামা প্রদর্শন, ৩ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
হত্যা মামলায় উচ্চ আদালতের ভুয়া জামিননামা প্রদর্শন, ৩ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত সোমবার গভীর রাতে ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাারকৃতরা হলেন- শৈলকুপার উপজেলার মিনগ্রামের মৃত আইজাল বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম টেবি, টুকু বিশ্বাসের ছেলে জুমারত বিশ্বাস ও ইয়াকুব শেখের ছেলে নায়েব আলী। ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, শৈলকুপার রিপন হত্যা মামলার আসামি শহরের কালিকাপুরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে প্রতিপক্ষরা ইউপি সদস্য ও আ.লীগ নেতা রিপনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে শৈলকুপা হত্যা মামলা দায়ের করেন। গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে ২৭ জন আসামি জামিন নেন। হাইকোর্টের সেই জামিন আদেশে ৪ ডিসেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু আসামিরা ওই তারিখে নিম্ন আদালতে হাজির না হয়ে হাইকোর্ট থেকে নেওয়া একটি ভুয়া জামিননামা থানায় জমা দেয়। সেখানে বলা হয়, ২৮ নভেম্বর তারা আদালত থেকে জামিন নিয়েছে যা সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এদিকে মামলার অন্য আসামিরা ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ৬ জনকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। আটককের বিষয়টি জানাজানি হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে যাওয়া আসামিরা পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)