ঝিনাইদহে যুবলীগ কর্মীসহ দুজন আটক, ৫০টি লাঠি উদ্ধার

আপলোড তারিখঃ 2023-12-13 ইং
ঝিনাইদহে যুবলীগ কর্মীসহ দুজন আটক, ৫০টি লাঠি উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগে এক যুবলীগ কর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০টি লাঠি। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপারীপাড়া এলাকার রিফাত ফার্নিচারের দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলা যুবলীগের সদস্য আরিফ হোসেন মোল্লা ও ফার্নিচার দোকানের কারিগর কাজল হোসেন। এ তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, নির্বাচন কমিশন ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। নির্বাচনী সহিংসতার জন্য ব্যাপারীপাড়া এলাকায় রিফাত ফার্নিচারের দোকানে চার ফুট সাইজের মোটা আকৃতির লাঠি তৈরি করা হচ্ছিল। পুলিশ খবর পেয়ে ৫০টি লাঠিসহ দুজনকে আটক করে। আটক দুজন নৌকার সমর্থক বলেও পুলিশ জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)